দুনিয়া কাঁপানো ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ‘জেমস বন্ড’ সিরিজের নতুন কিস্তি নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজিতেও কি সেই চিরচেনা আমেজ ফিরিয়ে আনতে পারবেন পরিচালক ডেনিস ভিলেনেউভ। শোনা যাচ্ছে আবারও জেমস বন্ড হয়ে পর্দায় ফিরছেন হলিউডের বর্ষীয়ান তারকা প্রিয়াস ব্রসনান।
সম্প্রতি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই জেমস বন্ড বলেন, ‘আমার মনে হয় ৭২ বছর বয়সী আমাকে এই চরিত্রে দর্শক সেভাবে আর গ্রহণ করবে না। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির পরিচালকের যদি আমাকে নিয়ে এই ছবির জন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে আমি অবশ্যই তাতে অংশ নেব।’
একইসঙ্গে তিনি আরো বলেন যে, ‘এই চরিত্রে নতুন কোনো অভিনেতা অভিনয় করছেন তা জানার জন্য আমি মুখিয়ে রয়েছি। এই প্রজন্মের অনেক যোগ্য অভিনেতা রয়েছেন যারা এই চরিত্রকে বরাবরের মতোই স্বমহিমায় তুলে ধরার ক্ষমতা রাখেন তাদের অভিনয়ের মাধ্যমে।’
সাল ১৯৯৫ থেকে ২০০২, এই সময়ের মধ্যেই জনপ্রিয় এই ব্রিটিশ গোয়েন্দা চরিত্রে অভিনেতা পিয়ার্স ব্রসনান তুমুল জনপ্রিয়তা পান। চলতি বছরের জুন মাসে জনপ্রিয় সেই চরিত্রকেই ফের বড় পর্দায় ফিরিয়ে আনার কথা প্রকাশ্যে আনেন পরিচালক ডেনিস ভিলেনেউভ। তিনি নিজে ‘জেমস বন্ড’ চরিত্রের একজন বড় ভক্ত।
এখন দেখার পালা, নতুন ভাবে পর্দায় ‘জেমস বন্ড’ চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে!
ছাত্রদলের হয়ে যারা ডাকসুতে নির্বাচন করবেন
চলাচলের রাস্তায় ইট ও টিনের বেড়া, বিপাকে পাঁচ পরিবারসহ শিক্ষার্থীরা