নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে মঙ্গলবার ( ১৯ আগস্ট) সন্ধ্যা থেকে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
সকাল ৯টা থেকে আজ বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষীসহ মোসুমী সবজি চাষীরা।
এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা করছে আহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
