শিগগিরই অ্যালবাম আনছে ‘ব্ল্যাকপিঙ্ক’

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম

বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক-এর নতন অ্যালবামের জন্য অপেক্ষার প্রহর গুনছেনব্যান্ডটির ভক্ত-অনুরাগীরা। তবে তাদের অপেক্ষা এবার সংক্ষেপ হয়ে এল ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুকের মন্তব্য। এক ভিডিওবার্তায় হিউক সুক আনুষ্ঠানিকভাবে জিসু, জেনি, রোজে ও লিসার নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথা জানান। ইয়াং হিউক সুক জানান, নভেম্বরের মধ্যেই নতুন অ্যালবাম প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। এরপর বললেন, অনেকেই ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমি জানি, দলটির সদস্যরা ও তাদের প্রযোজকরা কঠোর পরিশ্রম করছেন। নভেম্বরের মধ্যেই আমরা অ্যালবাম প্রকাশের জন্য কাজ চালাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করা হবে দ্রুত অ্যালবামটি বের করার। 

যদিও আগেই শোনা গিয়েছিল, টানা বিশ্বভ্রমণ কনসার্ট থেকে দুই মাসের বিরতিতে ব্ল্যাকপিঙ্ক নতুন গান রেকর্ডিং ও ভিডিও শুটের কাজে যুক্ত হবে। সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। তাদের পরবর্তী সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। 

তবে অনুমান করা হচ্ছে, গার্ল গ্রুপটি দেশে ফিরে নতুন গানের কাজে সময় দেবে। নভেম্বর নাগাদ অ্যালবাম প্রকাশের পর তারা আবার মঞ্চে ফিরবেন। ট্যুর শুরু হবে তাইওয়ানের কাওশিয়াং থেকে, এরপর আরো কিছু এশীয় শহরে কনসার্ট হবে। পুরো ট্যুর শেষ হবে ২০২৬ সালের জানুয়ারিতে, হংকংয়ে দুই রাতের শো দিয়ে। 

উল্লেখ্য, ব্ল্যাকপিংকের সর্বশেষ প্রকাশিত গান ছিল ডিজিটাল সিঙ্গেল জাম্প।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত