খাগড়াছড়িতে মা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪১ এএম

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, গত বুধবার রাতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন বয়োবৃদ্ধ আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রাহেনা আক্তার (৪২)।

নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক নারী প্রতিবেশী তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে মরদেহ দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ক্রইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে এবং কারা এ ঘটনায় জড়িত থাকতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত