ঢাকান্ডমাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুত গতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এতে অন্য এক আরোহী আহত হন। গতকাল সকালে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির সামনে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন স্বামী আরমান হোসেন (২৫) ও তার স্ত্রী রাইসা আক্তার (২০) এবং বন্ধু তানভীর আহমেদ (২৫)। নিহত স্বামী-স্ত্রীর বাড়ি ঢাকার উত্তরায়।
জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রাইভেটকার থামিয়ে ষোলঘর এলাকার অদূরে একটি ফিলিং স্টেশনে ছুটে যান চালক মো. মিন্টু মিয়া (৪২)। এই সুযোগে চালককে ফাঁকি দিয়ে আরোহীদের একজন প্রাইভেটকার নিয়ে দ্রুত গতিতে ছুটেন এক্সপ্রেসওয়েতে। কিছু দূর এগোতে ষোলঘর যাত্রী ছাউনির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আরও এক আরোহী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরোহী মো. রবিনকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পালিয়ে যায় আহত রবিন। সে ঢাকার বাড্ডার ঠান্ডু মিয়ার ছেলে।
প্রাইভেটকার চালক মিন্টু মিয়া বলেন, আরোহীদের অনুরোধে এসি ছেড়ে রাখার অনুরোধ করে। পরে এসে দেখি প্রাইভেকার নেই। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন এদিকে, মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল জেলার শালিখা উপজেলার ছোট থৈ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজত কুমার ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। স্বজনরা জানান, রজত কুমার বিশ্বাস সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে কালিবাড়ি বাজার এলাকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
