মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নীরবে স্থগিত রেখেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানানো হয়, মাস্ক তার ব্যবসায়িক প্রতিষ্ঠান টেসলা, স্পেসএক্স ও এক্স-এর মতো উদ্যোগে মনোযোগ দিতে চান। তিনি ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা এখন পিছিয়ে রাখা হয়েছে।

তবে, এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য না করে মাস্ক এক্স-এ লিখেছেন, ‘ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল যা-ই বলুক, তা সত্য মনে করার কারণ নেই।’ গত জুলাইয়ে মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। এই উদ্যোগ এসেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যাক্স কমানো ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্য বিরোধের পর। প্রতিবেদন অনুযায়ী, মাস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছেন। তিনি সহযোগীদের কাছে স্বীকার করেছেন, নতুন দল গঠন করলে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত