চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম

কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত একটি অটোরিকশাকে  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত