বই পড়ে পুরস্কার পেল ৩ হাজার ৯০৯ শিক্ষার্থী

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৪ এএম

বই পড়া কর্মসূচিতে কৃতিত্বের জন্য খুলনায় ৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পুরস্কারের বই স্পন্সর করে গ্রামীণফোন লিমিটেড।

বিশ্বসাহিত্য কেন্দ্র জানায়, খুলনা মহানগরের ৫৭টি বিদ্যালয়ে পুরস্কার বিজয়ী ৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাগত  পুরস্কার  পেয়েছে  ২১০০ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ১১০৮ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৬১৫ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ৮৬ জন। অনুষ্ঠানে ৩২টি স্কুলের ২ হাজার ২৬০ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে; এদের মধ্যে ১২২২ জন ছাত্রী ও ১০৩৮ জন ছাত্র। এছাড়া ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক-সংগঠক পুরস্কার গ্রহণ করেন। 

পুরস্কার বিতরণ উৎসবে অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা ও অনুবাদক খায়রুল আলম সবুজ, অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য শামীম আল মামুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট খালিদ হাসান, খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), মো. কামরুজ্জামান, গ্রামীণফোন লিমিটেড-এর খুলনা রিজিওনাল হেড বুশরা মেহেরিন ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। বিকেলের পর্বে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকত ইসলাম ও খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম  ছায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা পর্বে বিশিষ্ট অভিনেতা  ও অনুবাদক খায়রুল আলম সবুজ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সত্যের রূপ একটাই। শিল্প-সংস্কৃতি,

ভ্রাতৃত্ববোধ জীবনে চলার পথে মানবতার সংগ্রামে যাওয়ার পথে একমাত্র অনুপ্রেরণা। তাই সর্বদা সত্যের পথে থেকে জীবনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত