কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৮ এএম

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরানবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে যুবদলের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় মো. হিমেল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে এবং রাজনের অনুসারী। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। জুমার নামাজের পর দুপক্ষ হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় হিমেল নামে এক যুবক গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। হিমেলের এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেলে রাজনের পক্ষের লোকজন এমদাদের বাড়িঘরে আগুন দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত