ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরীক্ষার সময়সূচি পেছানোর আহ্বান জানিয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। রবিবার (২৪ আগস্ট) তিনি এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
সাদিক কায়েম বলেন, “আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেক বিভাগের পরীক্ষা রয়েছে—কারও অ্যাসাইনমেন্ট, কারও প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম।
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণার উৎসবমুখর পরিবেশের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
তাই আমাদের দাবি, সব পরীক্ষা নির্বাচন শেষে ৯ সেপ্টেম্বরের পরে নেওয়া হোক। এটি শিক্ষার্থীদেরও দাবি।”
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যেই নির্বাচন কমিশনারদের কাছে জানিয়েছে প্যানেল, এবং আশা করা হচ্ছে তারা এটি বিবেচনা করে পরীক্ষার সময়সূচি পেছানোর ব্যবস্থা করবেন।
সাদিক কায়েম বলেন, “যেহেতু দেশের মানুষ এই নির্বাচনের দিকে নজর রাখছে, তাই একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা পেছানো জরুরি।”
ডাকসু নির্বাচনে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে নতুন প্যানেল
টাকা নয় ভিক্ষা চান ইলিশ