ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন।
রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পাক উপ-প্রধানমন্ত্রী জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় সাক্ষাৎ করবেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ শনিবার (২৩ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠক করেন। দলটির নেতৃত্ব দেন নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী, ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের
টাকা নয় ভিক্ষা চান ইলিশ