মিডল্যান্ড ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম

মিডল্যান্ড ব্যাংক সোমবার (২৫ আগস্ট)  ব্র্যাক হেলথকেয়ারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্র্যাক হেলথকেয়ার, ব্র্যাক এন্টারপ্রাইজের একটি অঙ্গ প্রতিষ্ঠান, রোগী-কেন্দ্রিক ও সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত। প্রতিষ্ঠানটি একাধিক স্বাস্থ্যকেন্দ্র এবং একটি মডেল ফার্মেসি পরিচালনা করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম, গুলশান-২, ঢাকায়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক হেলথকেয়ারের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রকনুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী গ্রাহক ব্র্যাক হেলথকেয়ারের ফার্মেসি ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সর্বোচ্চ ১৫% ছাড়ে প্যাথলজিক্যাল, বায়োকেমিক্যাল এবং ইমিউনোলজিক্যাল টেস্ট, ১৫% ছাড়ে রেডিওলজি ও ইমেজিং টেস্ট এবং ৫% থেকে ৮% ছাড়ে প্রেসক্রিপশনকৃত ওষুধ উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং ব্র্যাক হেলথকেয়ারের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. রাজিব হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত