বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিডিয়া ফেলোশিপ-২০২৫ সম্মাননা পেয়েছেন ১০ সাংবাদিক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ১০ জন সংবাদকর্মীর হাতে ফেলোশিপের সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন— বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, দৈনিক পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. আরিফুর রহমান, কালের কণ্ঠের মাসুদ রুমী, ঢাকা মেইলের মোস্তফা ইমরুল কায়েস, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসীম হারুন, এখন টেলিভিশনের নাঈম উল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন, এনটিভির নিয়ামুল আযীয সাদেক ও সময় টিভির আবদুল্লাহ আন নুর।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে, মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার এর আগেও হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে অবদানের জন্য বন্ধু মিডিয়া ফেলোশিপসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।
