৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ আনসার। হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার ফাইনালে তারা ৩৫-২৯ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। প্রথমার্ধে আনসার ১৭-১২ গোলে এগিয়ে ছিল।
১৯৮৩ সালে শুরু হওয়া নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ৩৬ আসরের মধ্যে বেশিরভাগ শিরোপাই গিয়েছে বাংলাদেশ আনসারের ঘরে। সব মিলিয়ে সংস্থাটি ২৪ বার চ্যাম্পিয়ন হয়। আসরের সেরা খেলোয়াড় অবশ্য বাংলাদেশ পুলিশের রুবিনা। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পঞ্চগড় জেলা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া রানার্স আপ দল পেয়েছে ১৫ হাজার টাকা এবং ৩য় স্থান দল ১০ হাজার টাকা।
আন্তর্জাতিক সূচি থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাদ দেওয়ার পক্ষে ক্লাসেন
মেসির দেশের কোচ আনলো বসুন্ধরা কিংস