নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণে ক্রেতা-বিক্রেতাদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। প্রতিপাদ্য ছিল ‘পলিব্যাগ পরিহার করি, পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি’। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের নিচাবাজার ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় জেলা প্রশাসক বলেন, নান্দনিক নাটোরকে গড়তে পলিথিনমুক্ত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারে জনগণের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের উদ্বুদ্ধ করতে তাদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। ধীরে ধীরে জেলা সদর সহ প্রত্যেকটি উপজেলাকে পলিথিনমুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটির সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিনসহ ব্যবসায়ীবৃন্দ।
গৌরীপুর বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
পুলিশের একশনে পেছালো শিক্ষার্থীরা