কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় এক নারী আসামি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি।
কারাগার সূত্রে জানা যায়, নবজাতকসহ মা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই নারীর নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলা ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন।
হালিমা খাতুন আরও বলেন, ‘মঙ্গলবার সকালে তার প্রসব বেদনা শুরু হলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা জানান, সিজারিয়ান অপারেশন করতে হবে। পরিবারের কাউকে না পেয়ে কারা কর্তৃপক্ষ হিসেবে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই। রাতে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
কারা সূত্রে জানা যায়, বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। কারা কর্তৃপক্ষ নবজাতকের জন্য পোশাক, খাবারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
‘ভাই’-এর প্রেমে পরী!
কুষ্টিয়ায় বিচারকহীন আদালতে সিমাহীন ভোগান্তি