যমুনায় বালুঘাটে এক শ্রমিক নিখোঁজ

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক অবৈধ বালুর ঘাটের বালু নামাতে গিয়ে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার নজর আলীর ছেলে। 

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুরের বাগানবাড়ি এলাকায় যমুনা নদীতে বাল্কহেড থেকে বালু নামানোর সময় আশরাফুলের পা পিছলে নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে টিম লিডার মিজানুর রহমানের একটি ডুবুরি দল বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে আশরাফুলকে উদ্ধার করতে পারেনি। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, যমুনায় প্রচণ্ড স্রোত থাকায় আমাদের উদ্ধার অভিযান সফলভাবে চালাতে পারিনি। পরে আমরা দুপুর ২টায় উদ্ধার অভিযান সমাপ্ত করি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, আমাদের একটি দল সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত