ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা লুট

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে। বৃহস্পতিবার উপজেলার গাড়াগঞ্জ বাজারে দুপুর ১২টার দিকে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। গেল রাতে ভবনের পেছন পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। 

ঝিনাইদহ ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন জানান, বুধবার রাতে ওই উপজেলার গাড়াগঞ্জ বাজার শাখায় এ চুরির ঘটনা ঘটে। সেসময় তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুর পর্যন্ত শাখায় লেনদেন স্বাভাবিক হয়নি।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, চুরি ঘটনায় জড়িতদেরকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত