পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৯ এএম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-সদর উপজেলার জগদল বালিয়াডাঙ্গী এলাকার আহমদ আলী (৫৫) ও জগদল গোয়ালপাড়া এলাকার ইয়াসিন আলী (৭)। আহতরা হলেন-নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০), শরিফুল ইসলাম (৪৫) ও প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়দের বরাতে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান (ওসি) জানান, ইজিবাইকে চড়ে নিহত ও আহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে পাঁচজন গুরুতর আহত হন।  আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহমদ আলী ও শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত