নুরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান আহত নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। 

শনিবার (৩০ আগস্ট) হাসপাতালে গিয়ে তিনি ডাকসুর সাবেক এই ভিপির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রাজধানীর বিজয়নগরে শুক্রবার (২৯ আগস্ট) সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। নিজ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই লাঠিচার্জের শিকার হন।

তাকে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত