গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তবে তার প্রকৃত পরিচয় এখনও অজানা।
তবে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানকে পেটানো লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ। তাদের দাবি- ওই কনস্টেবলের নাম মিজানুর রহমান।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই দাবি করা হয়। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও তার ফেসবুক পোস্টে একই দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, আমার কাছে কোনো তথ্য নেই। যারা দাবি করছে তারা এটা বলতে পারবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
রবিবার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক