কোয়াবের 'একাদশে' শান্ত সোহান মিরাজ, ভোট শুধু সভাপতি পদে

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) এর আসন্ন নির্বাচনে লড়াই হবে শুধুই সভাপতি পদে। শনিবার ৩০ আগস্ট ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অ্যাডহক কমিটির সভাপতি সেলিম শাহেদ এবং সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিঠুন, দুজনেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় শুধুই সভাপতি পদেই হবে নির্বাচন। 

১১ সদস্যের কার্যনির্বাহি পরিষদের সভাপতি বাদে বাকি ১০ জনই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত। তারা হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুত (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি)।

কার্যনির্বাহি সদস্যরা হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

কোয়াব সংস্কারের অংশ হিসেবে সদস্যপদ প্রাপ্তির জন্য নতুন আবেদনপত্র ওয়েবসাইটে দিয়েছে কোয়াব কর্তৃপক্ষ, আবেদনপত্রের সঙ্গে সদস্যপদের মাশুল প্রদানের প্রমাণপত্রও চাওয়া হয়েছে। সব নিয়ম মেনে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠেছে ২১৫ জনের। ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি ভবনে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত