২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৬৭, মৃত্যু নেই

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৭ জন। এ সময় কারও মৃত্যু হয়নি। শনিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন রয়েছে।

২৪ ঘণ্টায় ৩৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ২৯ হাজার ৩২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত