নেদারল্যান্ডস ওপেনার ম্যাক্স ও’ডাউডের গুণের শেষ নেই। ক্রিকেটের পাশাপাশি ডিজে হিসেবেও তার পরিচিতি আছে। সেইসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভ্লগিংও করে থাকেন। এবার ৩১ বছর বয়সী তারকাকে দেখা গেল সাংবাদিকের আসনে। সংবাদ সম্মেলনে আসা সতীর্থকে একাধিক প্রশ্নও তিনি করেছেন।
আজ রবিবার নির্ধারিত সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের মিডল-অর্ডার ব্যাটার নোয়াহ ক্রোয়েসকে নিয়ে প্রবেশ করেন দলটির মিডিয়া ম্যানেজার কোরি রুটগারস। তাদের পিছু পিছু সংবাদ সম্মেলনে হাজির হন ম্যাক্স। তারপর সোজা গিয়ে বসে পড়েন সাংবাদিকদের চেয়ারে। ডাচ মিডিয়া ম্যানেজারও মজা করে বলেন, ‘হ্যালো বন্ধুরা, ম্যাক্স আজ আমাদের সঙ্গে সাংবাদিক হিসেবে যোগ দিয়েছে।’ এবার তো প্রশ্ন করার পালা।
হাতে থাকা ‘গো প্রো’ ক্যামেরায় রেকর্ডিং অন করে ম্যাক্স সতীর্থের কাছে জানতে চান, তার ডাকনাম ‘টঙ্কার’র রহস্য কী? জবাবে ক্রোয়েস হাসতে হাসতে বলেন, ‘ধন্যবাদ ম্যাক্স। আমার পাশে থাকার বদলে তোমাকে সাংবাদিকদের কাতারে দেখে ভালো লাগছে। তুমি জানো আমাদের মিডিয়া ম্যানেজার এই নামটি দিয়েছে। একসময় সে আমাকে ‘ট্রাকস’ ডাকত, বলত আমি নাকি এমএলবি (মেজর লিগ বেসবল) স্লগারের মতো ব্যাট করি। পরে সেটা বদলে গিয়ে হলো “টংকার”। এখন মনে হচ্ছে তুমি এই নামের যোগ্য উত্তরসূরী।’
উত্তর পেয়ে খুশি হয়ে ম্যাক্স আরেকটি প্রশ্ন করেন। এবার তিনি জানতে চান, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ক্রোয়েসের সবচেয়ে পছন্দের কে? উত্তরে ক্রোয়েস বলেন, ‘ভালো একটা প্রশ্ন করেছ, ম্যাক্সি। আমার পছন্দ মুস্তাফিজুর রহমান। আরও কয়েকজনের নাম উল্লেখ করা যায়, তবে আমার মনে হয় মুস্তাফিজুর রহমানকে এড়িয়ে যাওয়া কঠিন। আমি তাকে গত বছর ২০২৪ বিশ্বকাপে বোলিং করতে দেখেছি, আর মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল।’
ব্রাজিল তারকার বিরুদ্ধে সাবেক প্রেমিকাকে চাঞ্চল্যকর অভিযোগ!
‘শাস্তিমূলক পদোন্নতি’র কারণেই রাজস্থান ছাড়লেন দ্রাবিড়?
বড় টুর্নামেন্টের আগে লিটন ছন্দে ফেরায় উৎফুল্ল তাসকিন