চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আজ রবিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই নিন্দা জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষা ও গবেষণার পরিবেশকে কলঙ্কিত করার মতো এই বর্বরোচিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তিনি।
এর আগে ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রবিবার ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চবি উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেকেই আহত হয়েছেন।
পিচে আগুন ধরিয়ে দিলেন মাঠকর্মীরা; বাতিল হলো ক্রিকেট ম্যাচ!
ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক