খুলনায় জাল নোটসহ একজন গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম

খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার সালাউদ্দীন (৪১) ফরিদপুরের পূর্ব গোয়ালচামট বেতুয়াবাড়ী এলাকার বাসিন্দা।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, শনিবার রাতে পুলিশ খবর পেয়ে সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যের ৯০টি জাল নোট (৪৫ হাজার জাল টাকা) উদ্ধার করা হয়। সালাউদ্দিনের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত