হামাসের মুখপাত্রকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫২ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ দাবি করেছেন, গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম আরুত্ৎস শেভা ক্যাটজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আবু উবায়দাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তার পরিণতি সম্পর্কে তখন নিশ্চিত হওয়া যায়নি। 

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত