ফেনীর সোনাগাজীতে চুরি হওয়া বাইক ও স্বর্ণসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতেই মডেল থানার সহকারী উপপরিদর্শক তসলিম হোসেন তাকে চরছান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট সংলগ্ন সরকারি আশ্রয় কেন্দ্রের ঘর থেকে গ্রেপ্তার করেন। ধৃত তারেক ওই এলাকার কোরবান আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার চরছান্দিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের প্রবাসী কুদ্দুস মিয়ার ঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। ওই দিন গৃহবধু কহিনুর আক্তার বাদী হয়ে বাইক ও স্বর্ণসহ ১৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তারেককে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার বসতঘর থেকে বাইক এবং কানের দুল উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, “ধৃত তারেক পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।”
নবাবগঞ্জে তাল বীজ রোপণ উদ্বোধন
ঈশ্বরগঞ্জে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার