ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়িয়ে নতুন নীতিমালা জারি করল ইসি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫-এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রতিটি ভোটকক্ষে ভোটারের সংখ্যা ১০০ জন করে বৃদ্ধি পাবে।

আজ সোমবার ইসি সচিবালয়ের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন নীতিমালায় পুরুষ ভোটকক্ষে ৫০০ ভোটারের স্থলে ৬০০ জন এবং মহিলা ভোটকক্ষে ৪০০ জনের স্থলে ৫০০ ভোটারের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে।

এতে আরও বলা হয়েছে, ৩০০০ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটারের জন্য ও ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত