আজ কত দামে বিক্রি হবে সোনা, জেনে নিন  

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

বর্তমানে সোনার বাজার আগুন। দেশের বাজারে সোনার দাম কয়েকদিন পর পর বেড়েই চলছে। সর্বশেষ সোনা (২২ ক্যারেট) ভরিতে এক হাজার ৪৭০ টাকা বেড়ে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায় ঠেকেছে।  

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৯ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮১১ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত