পটিয়ায় বগি বিচ্ছিন্ন হয়ে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার (১ সেপ্টেম্বর) রাত পোনে ১০টার দিকে পটিয়া আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটিতে চট্টগ্রাম ও ঢাকাগামী যাত্রী ছিল। দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

পটিয়া রেলস্টেশন

পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রাশেদুল আলম জানান,যান্ত্রিক ত্রুটির কারণে বগি থেকে ইঞ্জিন আলাদা হয় যায়। এতে কোনো যাত্রী আহত হয়নি এবং ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাত ১২টার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত