ত্রিশালে উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে পৌর সভার ৮ নং ওয়ার্ডের নিজ বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুন কবীর আকন্দ উপজেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, তার বিরুদ্ধে ত্রিশাল থানায় একাধিক মামলা রয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে কোর্টে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত