মাদক সম্রাজ্ঞী ও জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকার ৫৯৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে বলেন, জুলাই হত্যা মামলার এজাহার নামীয় আসামি স্বপ্না আক্তারকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে গুলশান থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, স্বপ্না আক্তার ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গুলশান থানার একটি জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি।
