মাদারীপুরের শিবচরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে কে এম মশিউর রহমান (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান বরিশালের বুড়িরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরে তিনি বান্দরবান থেকে মোটরসাইকেলে বরিশালের উদ্দেশে রওনা দেন। সকালে বন্দরখোলা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
জয়ার বছর রমরমা