সুনীতি রানীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

টাইমস অফ বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) কার্তিক চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মী উজ্জ্বল দাসের মা সুনীতি রানী দাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।  

এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারিবারিকভাবে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সুনীতি রানী দাসের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় শুভানুধ্যায়ীর কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।  

সুনীতি রানী দাস ঝালকাঠির নলছিটির কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাসের সহধর্মিণী। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত