বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) কলেজের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আখতার। বিশেষ অতিথি ছিলেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রভাত বড়ুয়া এবং সমন্বয়ক ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফিয়া শারমিন। এ সময় রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদমান শাকিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফিয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে এ আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত