নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় ওয়াকওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিস্টার তানভীর হায়দার, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রবিউল হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ অহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শামীমা নাসরিন, খাদিজা আক্তার, মো. রাশেদ, লেখক রোকেয়া আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত হাঁটা চলার প্রয়োজন রয়েছে। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের ফলে পৌর নাগরিকরা
প্রত্যহ হাটার পরিবেশ পাচ্ছেনা। এজন্য প্রাচীন জনপদ পানামনগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া লেক ও পঙ্খিরাজ খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং মারিখালি নদীর উদ্ধবগঞ্জ শ্মশানঘাট থেকে দৈলেরবাগ এলাকায় পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ওয়াকওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন পৌর নাগরিকরা হাঁটার পরিবেশ পাবে অন্যদিকে এ জলাশয়গুলো দখল মুক্ত থাকবে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী নিহত