ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ত্রিশাল সিএমবি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ গ্রেপ্তার
অতীতের শাসকগোষ্ঠী ফেল, অন্তর্বর্তী সরকার পাস করতে পারেনি: প্রিন্স