বাগাতিপাড়ায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মালঞ্চি ও বিহারকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে, মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং বিহারকোল এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত