জামায়াত আমির

ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতিই হবে প্রধান লক্ষ্য

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এ মন্তব্য করেন তিনি।

ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না।

এ সময় দেশে চিকিৎসার বিষয়ে ডা. শফিকুর রহামন বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি।

জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত