নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম

জুলাই-আগস্ট আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি (গোয়েন্দা পুলিশ)।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘জুলাই আন্দোলনে’ নেতৃত্ব দিয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানাসহ ঢাকায় পাভেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ বলেন, জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হোসেন পাভেলকে শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত