সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মাদক উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

হাকিমপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪১৫ পিস ভারতীয় নেশাজাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ খবর জানানো হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে হিলি ও মংলা সীমান্ত এলাকা থেকে এসব নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে মাদকের চালান দেশে আসছে এমন খবর পায় বিজিবির হিলি সিপি ক্যাম্প। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের ৪নম্বর পোস্টের কাছে অবস্থান নেয়। রাত ৮টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী দেশে প্রবেশ করতে দেখে তার গতিরোধ করে, এসময় তিনি একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহল দল বস্তা উদ্ধার করে তার ভেতরে প্লাস্টিকে মোড়ানো ২ হাজার ৯৪০ পিস ভারতীয় নেশাজাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মংলা বিশেষ ক্যাম্পের টহল দল মংলা গ্রামের মাঠে এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে। এসময় তিনি তার কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।ওই বস্তার ভেতর থেকে  ১ হাজার ৪৭৫পিস ভারতীয় নেশাজাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত