কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ বিষয়ে নিশ্চিত করেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্টের আওতাধীন বিবিরবাজার বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১৩ হাজার ৫২৭টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেন। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
