ট্রলারে যেতে দেরি হওয়ায় ৪ জেলেকে মারধর, একজনের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে আসতে দেরি করায় চার জেলেকে বেধরক মারধর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় আলীপুর মৎস্য বাজারে আলা-আমিনে আরতে এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় গুরুতর আহত হেলাল হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। অপর তিন জেলে সাদ্দাম আকন, ইউনুস ও আসাদুলের আবস্থার অবনতি হওয়ায় কুয়াকাটা জেনারেল হাসপাতালে চিকিৎসার পর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছে।

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের পুত্র।

হতাহতদের আত্মীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে আসতে দেরি করায় বুধবার বৃহস্পতিবার রাত ১০ টায় আল-আমিনের মাছের গদিতে উপস্থিত পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার ট্রলার মালিক আল-আমিন ফরাজী, সোহাগ হাওলাদার, মোশারেফ ব্যাপক মারধর করে।

মারধরের পর অসুস্থ তিন জেলেকে নিয়ে রওনা হয় ট্রলার। কিছুদূর যাওয়ায় পর অসুস্থ জেলেদের আবস্থার অবনতি হলে ট্রলারটি ফিরে আসে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাদের নিয়ে যাওয়া হয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহামুদুল হাসান অপু জেলে হেলাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অপর তিন জেলে বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, ময়না তদন্তের জন্য হেলালের লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত