বিশেষ অভিযানে মোহাম্মদপুর ও আদাবরে গ্রেপ্তার ৩৪

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নুর আলম, হাসান, জুম্মান, জুম্মান, আলী হোসেন, ইব্রাহিম,  মুসা, শুভ, নাহিম, জীবন, আশিক, নাঈম, রেজওয়ান, ফারাজ হোসেন পাপ্পু, রাকিব, টুটুল, মাহাবুব, ফয়সাল, সোহেল, হানিফ, ইসমাইল, রাজা, আরমান, আমিরুল, হীরা, সাঈদ, সাব্বির, কামরান, রিপন। এ সময় তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন এবং ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের মধ্য থেকে সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্র জানায়, বৃহস্পতিবার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল, মো. নিলয় আহমেদ, মো. সাইদুল ইসলাম ওরফে স্বপন, মো. রুবেল ও মো. আলাউদ্দিন। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত