পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে পানিতে ডুবে রাসেল মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। চলতি বছর তিনি হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কয়েকজন স্কুলছাত্রের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন রাসেল। হঠাৎ পানিতে তলিয়ে গেলে তার সঙ্গীরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজছাত্রের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত