ফেনীতে সড়ক দুর্ঘটনায় হেলপার ও সুপারভাইজার নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার। সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেইনের লালপোল হাফেজিয়া এলাকায় বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস বালুভর্তি একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের হেল্পার ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় সুপার ভাইজার ও চালককে ফেনী ২৫০ শয্য জেনারেল হাসপাতালে নিলে সুপারভাইজারের মৃত্যু হয়। চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। ট্রাকের চালক পলাতক রয়েছে।

নিহতরা হলেন- সুপার ভাইজার রবিউল (৩০)। তিনি পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। নিহত হেলপার পরিচয় সনাক্ত করা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে প্রেরন করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে দ্রুত রাস্তা থেকে অপসারন করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত