বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে: ব্যারিস্টার নওশাদ জমির

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন,দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অসামান্য ভূমিকা রয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা তা এখন গণমানুষের কাছে পৌঁছাতে হবে। বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষেরা তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশ গঠনের পরিকল্পনা জানতে চাইবে এটাই স্বাভাবিক। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সারাদিন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি পালনকালে ব্যারিস্টার নওশাদ জমির এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে সরকার গঠন হলে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে।

জাতীয় নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণার পর  সরকার গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১৮০ দিনের পরিকল্পনা ঘোষণা করে বিএনপি । আর এই ঘোষণাপত্র নিয়ে গ্রামে গ্রামে সাধারন মানুষের সঙ্গে দেখা করছেন বিএনপির এই নেতা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত