রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমানের (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বার্ধক্যজনিত অসুস্থ্যতায় মুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমান (৭৫) ইন্তেকাল করেন। বিরামপুরে উপজেলার কুন্দন গ্রামে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সামসুদ্দিন মন্ডল আবুল, সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার ও অন্যান্য সহযোদ্ধাগণ এবং স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
