কক্সবাজারের রামু থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুটি ইউনিট। গ্রেপ্তার ইব্রাহিম কক্সবাজার সদর উপজেলার উল্টাখালী এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা মহিপুর থানার বিপিনপুর এলাকা থেকে মো. ইব্রাহিম (২০) নামের ওই আসামিকে আটক করে।
র্যাব জানায়, চলতি বছরের ২ আগস্ট সিএনজি চালক রিয়াজ উদ্দিনের ছেলে টমটম রিকশা চালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফেরেনি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চলতি বছরের ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা যাহার মামলা নম্বর-১৫ ধারা-৩০২/২০১/৩৪) দায়ের করেন।
অভিযুক্ত ইব্রাহিম ঘটনার পর থেকে পলাতক ছিলেন। অবশেষে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজায় ২৭০০ পরিবার নিশ্চিহ্ন, ধ্বংস ৯০ শতাংশ অবকাঠামো
ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা ইয়েমেনের